Dhaka রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

আব্দুর রহমান
  • প্রকাশের সময় ০২:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ বার দেখা হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ডা. আবুল কালাম বাবলা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো কাজ করবে। প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত এক দিন এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। পরে সদর হাসপাতাল এলাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় ০২:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬