শিরোনাম
মৌলভীবাড়ির মসজিদ
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ১০:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৪ বার দেখা হয়েছে
মোহাম্মদ শামীম মিয়া
আমাদের মসজিদ আল্লার ঘর,
যেই ঘর সকলের, নয় কেউ পর।
যেই ঘরে ইবাদত হয় রাতদিন,
বেঁচে থাকে শ্বাশত ইসলাম দ্বীন।
কোরআন হাদিসে মুখরিত হয়,
যেই ঘরে পবিত্র ও পূণ্যের জয়।
যেই ঘরে কচি শিশু আরবি পড়ে,
সত্য-ন্যায়ের পথে জীবনটা গড়ে।
যেই ঘরে কেউ কভু করে নাকো ভুল,
দুনিয়ার বুকে ফোটা বেহেশতের ফুল।
আমাদের মসজিদ আবারও গড়ছে,
মিলেমিশে সকলে নামাজ পড়ছে।
আছি সুদিন আর সময়ের অপেক্ষায়,
খোদার রহম চাই মসজিদ রক্ষায়।
সম্পর্কিত
আমাদের মসজিদ কবিতা ইসলামিক কবিতা ইসলামিক সাহিত্য বাংলা ইসলামিক কবিতা বাংলা কবিতা বাংলা সাহিত্য মসজিদ মসজিদ নিয়ে কবিতা মোহাম্মদ শামীম মিয়া





















