শিরোনাম
২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় ০৫:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৩ বার দেখা হয়েছে
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। একই দিন সকালে রাজধানীতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। অনুষ্ঠান দুটিকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।



























