Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৭:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৩৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার (১৭ এপ্রিল) ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক ইমাম মো. শামসুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের ভাউবন টালাবো কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তাহের বিন মেহের। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম বিন নাছিমুদ্দীন, রইসপুরের মাদ্রাসা রিয়াজুল জান্নাতের প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম বিন রুস্তম এবং বকচরা কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুদ রেজা খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম আশরাফুল ইসলাম সোহাগ। মাহফিলে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করা হয়। বক্তারা ইসলামি জীবনব্যবস্থা, নৈতিকতা ও সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলে এলাকার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থায় পর্দার আড়ালে বসে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠান দেখার সুযোগ রাখা হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

বকচরায় কেন্দ্রীয় আহলেহাদীস জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

প্রকাশের সময় ০৭:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬