Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার দেখা হয়েছে

‘সরকারি খরচে বিরোধ শেষ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ ছাড়া বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশের সময় ০৬:৩৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬