নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- প্রকাশের সময় ০৭:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৭ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার: নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক-কে সাময়িক বরখাস্ত করেছে। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকুরি আইন ২০১৮-এর ৩৯(২) ধারার ভিত্তিতে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বরখাস্তকালে আনোয়ারুল হক বিধিমতো খোরপোষ ভাতা পাবেন, তবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্যত্র অবস্থান করতে পারবেন না এবং উপজেলা শিক্ষা অফিস, কালিগঞ্জে নিয়মিত হাজিরা প্রদান করতে হবে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ০৯ (তারিখ ১৩-০৬-২০২৫) ও ক্রিমিনাল মিস-২৪/২০২৬, জিআর ৯৬/২০২৫ সম্পর্কিত ঘটনায় ১৭/১২/২০২৫ তারিখে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন এবং জেল হাজতে প্রেরণ হন। বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হয়েছে।
























