Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১২:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৮৯ বার দেখা হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে কলাগাছিয়া মুল্লিখালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। সহযোগী জেলে আব্দুর রহমান জানান, প্রতিদিনের মতো তারা সকালে সুন্দরবনের মুল্লিখাল এলাকায় কাঁকড়া আহরণ করতে যান। পথে বনদস্যুরা তাদের নৌকা থামানোর নির্দেশ দেয়। তারা নৌকা না থামালে দস্যুরা গুলি চালায়। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দ্রুত আহত জেলেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাদের অফিসে আনা হলে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আহত জেলের খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাকির হোসেন জানান, গুলি আতিয়ার রহমানের কোমরে লেগেছে। তার শরীর থেকে গুলি অপসারণ প্রয়োজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

প্রকাশের সময় ১২:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬