Dhaka রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৈত্র দিনে

কনক কুমার প্রামানিক
  • প্রকাশের সময় ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১১৫ বার দেখা হয়েছে

প্রেয়সী তোমার ইচ্ছাতে মিশাবো সাত রং
কৃষ্ণচুড়ার রক্তিম রঙে রাঙাবো প্রিয় মন।
শুভ্র সাদা সজনে ফুলের ঘ্রাণ দেবে এনে
খুশিতেই খুশি হয়ে,আবদার নেবো মেনে।

শিমুলের ঐ ডালে ডালে ফুলের আকর্ষণ
বাতাবীফুলের মধুর ঘ্রাণে সুরভিত হয় মন।
মাঠ ভরা ধানের ক্ষেতে দোলে সাদা ফুল
কুহু কুহু সে মধুর সুরে কোকিল মশগুল।

অনাদরে পথের ধারে ফোটে ভাঁটের ফুল
দখিন হাওয়া আমের বনে দিয়ে যায় দোল।
আকাশেতে কালো মেঘ বৃষ্টি নামায় হেসে
হাসেরা সাঁতার কাটে সুখের দোলায় ভেসে।

তপ্ত রবি দিনের শেষে পশ্চিমে যায় হেলে
চৈত্রের দুপুর বেলায় অতিষ্ট বুড়ো ছেলে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

চৈত্র দিনে

প্রকাশের সময় ০৪:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

প্রেয়সী তোমার ইচ্ছাতে মিশাবো সাত রং
কৃষ্ণচুড়ার রক্তিম রঙে রাঙাবো প্রিয় মন।
শুভ্র সাদা সজনে ফুলের ঘ্রাণ দেবে এনে
খুশিতেই খুশি হয়ে,আবদার নেবো মেনে।

শিমুলের ঐ ডালে ডালে ফুলের আকর্ষণ
বাতাবীফুলের মধুর ঘ্রাণে সুরভিত হয় মন।
মাঠ ভরা ধানের ক্ষেতে দোলে সাদা ফুল
কুহু কুহু সে মধুর সুরে কোকিল মশগুল।

অনাদরে পথের ধারে ফোটে ভাঁটের ফুল
দখিন হাওয়া আমের বনে দিয়ে যায় দোল।
আকাশেতে কালো মেঘ বৃষ্টি নামায় হেসে
হাসেরা সাঁতার কাটে সুখের দোলায় ভেসে।

তপ্ত রবি দিনের শেষে পশ্চিমে যায় হেলে
চৈত্রের দুপুর বেলায় অতিষ্ট বুড়ো ছেলে।