প্রকাশের সময়
০১:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
/
২৪
বার দেখা হয়েছে
কাওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধন প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি/২০২৭ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নির্ধারিত কয়েকটি শর্ত বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শরহে বেকায়া (সানাবিয়্যা উলইয়া সানিয়া) ও মেশকাত (ফজিলত সানিয়া) জামাতের মধ্যে অন্তত এক বছর মধ্যবর্তী শ্রেণিতে অধ্যয়ন করতে হবে। এই ধারাবাহিকতা নিশ্চিত করতে শরহে বেকায়া ও মেশকাতের মাঝে হেদায়া ও জালালাইন জামাতে পাঠগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া ছয় বোর্ডের যেকোনো একটি থেকে সানাবিয়্যা উলইয়া সানিয়া (শরহে বেকায়া) এবং ফজিলত সানিয়া (মেশকাত) জামাতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ছাত্রীদের ক্ষেত্রে সানাবিয়্যা সানিয়া ও ফজিলত সানিয়া জামাতে উত্তীর্ণ হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা এ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।