Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ অভিযোগে তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় ০৫:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৪৬ বার দেখা হয়েছে

ঢাকা: জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন স্পিকার। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাইয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সদস্য হিসেবে রয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এবং মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় ০৫:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬