Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু ঝুঁকি রোধে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে সাতক্ষীরায় “ইয়ুথ কানেক্ট সামিট”

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ২৫ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৩০টিরও বেশি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’-এর উদ্যোগে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কানেক্ট সামিট–২০২৬। সোমবার (৪ মে) সাতক্ষীরা শহরের লেক ভিউতে আয়োজিত এ সামিটে তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে, ২০২৪ সালের ৬ জুলাই আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ ৩০টিরও বেশি যুব সংগঠনের সদস্যদের একই নেটওয়ার্কের অধীনে একত্রিত করে ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ গঠন করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত। সামিটে সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে সুপেয় পানির অভাব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে। পানির কারণে নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছেএ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হচ্ছে। ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের কার্যক্রম সফল হোক, সেটিই প্রত্যাশা।
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের মো. হোসেন আলী ও করিমন নেছা শান্তার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেনের এমএম মামসাদ, মোস্তফা রাহাত ও মো. গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নিরাপদ পানি মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।
তারা আরও বলেন, তরুণদের এই সম্মিলিত প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর কার্যক্রম আরও শক্তিশালী হবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন বক্তারা।
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা জ্ঞান বিনিময়, উদ্ভাবনী চিন্তা এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজনকে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে নিরাপদ পানি ও স্বাস্থ্যঝুঁকি হ্রাসে এই ফোরাম আরও কার্যকর ভূমিকা রাখবে।
সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

জলবায়ু ঝুঁকি রোধে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে সাতক্ষীরায় “ইয়ুথ কানেক্ট সামিট”

প্রকাশের সময় ০১:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬