Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪৫

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ২৮ বার দেখা হয়েছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ শিশু এবং উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৫ শিশু। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ শিশু। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন। প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ।

এ বিভাগে হাম ও উপসর্গে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং সচেতনতা বাড়ানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হতে পারে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪৫

প্রকাশের সময় ১১:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬