সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক দলের বৃক্ষরোপণ
- প্রকাশের সময় ০৩:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. রবিউল ইসলাম রবির সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় কৃষক দল নেতা গাজী আমিনুর রহমান মিনু এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রাহমাতুল্লাহ পলাশ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় নির্দেশনায় কৃষক দলের এ সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষক দল এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।























