সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
- প্রকাশের সময় ০২:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ১১ বার দেখা হয়েছে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মো. শফিউল ইসলাম, প্রধান শিক্ষক (দিবা শাখা) ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, মো. তাজুর রহমানসহ অন্যরা। আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুজ্জামান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজায়ির হোসেন।
























