শিরোনাম
সাধু
নূরুজ্জামান ফিরোজ
- প্রকাশের সময় ০২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২৪ বার দেখা হয়েছে
উৎসব কেনো আনন্দ মুখর
কলজেটা ভরা এটাই দুখ ওর
ভালো কিছু নেই ভাবনায়,
খেলোয়াড় নাকি তুমুল-তুখোড়
ঠিকানা এখন পাবনায়।
ওর সাথে যারা জোট বাধা আজি
ভেবে দেখো তারা কোট বাধা পাঁজি
হিংসায় জ্বলে ছারখার,
সবখানে শুধু অকাজের কাজী
করেছে সে ক্ষতি আর কার?
সাধু ভেবে কেউ গেলেই টাচে
জ্ঞানী-গুণীজন পেলেই কাছে
নিতে চায় নিজ কব্জায়,
জীবন রবি তো হেলে ই আছে
শেষমেশ বুঝি সব যায়।
সম্পর্কিত
ছড়া













