Dhaka বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরৎ রূপের অনুরাগে

‎রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় ০৭:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫০ বার দেখা হয়েছে

শরৎ রূপের অনুরাগে

‎শরৎ এসেছে গো আমাদের ছোট গাঁয়ে

‎নিশির শিশিরে গুটি গুটি ধির পায়ে।

‎শাপলা পদ্ম ফুটে আছে ঝিলের জলে

‎কাশফুল বাতাসে দোলে নদীর কূলে

‎সবুজ দুর্বাঘাসে শিশির মুক্তো ঝরে

‎সোনা রোদ হেসে ধানের শীষে পড়ে।

‎নীল আকাশ গাঁঙে ভাসে মেঘের ভেলা

‎শিউলি ঝরে পড়ে স্নিগ্ধ প্রভাত বেলা।

‎রোদ্দুর বোনে মাঠে  মুঠো মুঠো সোনা

‎ধানের ক্ষেতে আঁকে রূপের আলপনা।

‎কাশের বনে খুঁজে ফিরি তোমার দেখা

‎শিশির ভেজা ঘাসে হাঁটি আমি একা।

‎প্রজাপতি নাচে ফুলে ফুলে অনুরাগে

‎শরৎ রূপের মায়ায় মনে প্রেম জাগে।

‎বর্ষা গেলো শরৎ এলো,বাজে বিরহ সুর,

‎কাশফুল পদ্ম আছে,তুমি আছ কত দূর!

‎প্রকৃতি আজ স্নিগ্ধ আলতো আলোয় ভরে

‎শুধু তোমার স্মৃতির আসন শূন্য পড়ে।

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

শরৎ রূপের অনুরাগে

প্রকাশের সময় ০৭:০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

‎শরৎ এসেছে গো আমাদের ছোট গাঁয়ে

‎নিশির শিশিরে গুটি গুটি ধির পায়ে।

‎শাপলা পদ্ম ফুটে আছে ঝিলের জলে

‎কাশফুল বাতাসে দোলে নদীর কূলে

‎সবুজ দুর্বাঘাসে শিশির মুক্তো ঝরে

‎সোনা রোদ হেসে ধানের শীষে পড়ে।

‎নীল আকাশ গাঁঙে ভাসে মেঘের ভেলা

‎শিউলি ঝরে পড়ে স্নিগ্ধ প্রভাত বেলা।

‎রোদ্দুর বোনে মাঠে  মুঠো মুঠো সোনা

‎ধানের ক্ষেতে আঁকে রূপের আলপনা।

‎কাশের বনে খুঁজে ফিরি তোমার দেখা

‎শিশির ভেজা ঘাসে হাঁটি আমি একা।

‎প্রজাপতি নাচে ফুলে ফুলে অনুরাগে

‎শরৎ রূপের মায়ায় মনে প্রেম জাগে।

‎বর্ষা গেলো শরৎ এলো,বাজে বিরহ সুর,

‎কাশফুল পদ্ম আছে,তুমি আছ কত দূর!

‎প্রকৃতি আজ স্নিগ্ধ আলতো আলোয় ভরে

‎শুধু তোমার স্মৃতির আসন শূন্য পড়ে।