Dhaka শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

আব্দুর রহমান
  • প্রকাশের সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার দেখা হয়েছে

oplus_0

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করা এবং নৈতিকতা ও সততার পথে এগিয়ে নিতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিবিরের সেক্রেটারি আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি মাওলানা রুহুল আমীন, জেলা শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন, অফিস সম্পাদক মো. নাহিদ হাসান ও সেক্রেটারি মো. নাজমুল ইসলাম। বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট, বই, স্টিকারসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

কালিগঞ্জে ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশের সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬