সুর শিহরণে
- প্রকাশের সময় ১১:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার দেখা হয়েছে
আবুল খায়ের বুলবুল
দেশটাতো নড়ে ওঠে মিছিলের শব্দে
সাহসীরাই বলে কথা চিরদিন অব্দে
হাত ধরে হাত তুলে মুষ্টিরা আগুয়ান
তাই দেখে নষ্টরা হয়ে যায় পেরেশান।
মানবে না মানুষেরা কোনো বৈষম্য আর
ঠেকে দিবে বাহুবলে সকল অত্যাচার
জুলাই’র রক্ত ভুলবে না কোনদিন কেহ
হারাবে না মন থেকে ভালোবাসা স্নেহ।
অনিয়ম নিয়ম হতে দেবে না তো কেউ
প্রয়োজনে দিবে ছুঁড়ে সাগরেরই ঢেউ
বাধা যদি আসোলে হয়ে থাকে পাহাড়
ধুয়ে দিবে বীরেরা এনে দিয়ে আষাঢ়।
সততাতো ছাড়বে না সৎ আছে যাঁরা
বেসাতির কোলে বসে হবে না হারা
ভালোবাসা বিশ্বাস রাখতে কি দিতে
প্রয়োজনে ছুঁড়ে পাথর বেসাতির ভিতে।
হারাবে জানি ওরা নমরুদ ফেরাউন লোভীকে
ছাড় দিবে না কখনই নিজেদের সাথীকে
জনতার জন্যে করে থাকে কাজ সারাদিন
চায় না স্মরণ করে দিতে কত আছে ঋণ।
পিছপা পিছুহটা জানে না সম্মুখে ছাড়া
লক্ষ্যের সীমানায় যেতে থাকে কান খাড়া
অহমিকা বুঝে না শৌর্য বীর্য দান অবদানে
স্নেহ আর মমতা ছড়ায় জানি সুর শিহরণে।





















