মুজাহিদুল ইসলাম: এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। কলেজ দুটি হলো সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ। এদিকে জেলায় এ বছর পরীক্ষায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। অর্থাৎ পাসের সংখ্যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ফলাফল বিবরণী অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। অন্যদিকে, শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হননি। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
শিরোনাম
জেলায় পাসের হার ৪৩.৪৫ শতাংশ
সাতক্ষীরার দুই কলেজে পাস করেননি কেউ
-
সাহিত্যপাতা - প্রকাশ 05:09:57 pm, Saturday, 31 October 2026
- 139 Time View
Tag :





















