বাংলাদেশ 9:54 pm, Sunday, 1 November 2026
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম। সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধান করতে হবে। সেবার মান বাড়াতে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিত তদারকি এবং দাপ্তরিক সমন্বয় জোরদারের ওপরও তিনি গুরুত্ব দেন। সভায় সাতক্ষীরা জেলার সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, এমওডিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্বাস্থ্যসেবা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সদ্য বিদায়ী সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিলকে সম্মাননা উপহার দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ 08:10:45 pm, Sunday, 1 November 2026