Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৮:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ৩২ বার দেখা হয়েছে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের পরিবারের প্রতি সরকার গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

সরকার এই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে লেবাননের নাবাতিয়ে অঞ্চলের যেব্দিন এলাকায় একটি আবাসিক স্থাপনায় এ ড্রোন হামলা হয়। এতে সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

প্রকাশের সময় ০৮:৫৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬