শিরোনাম
জীবন ও রঙের উপাখ্যান
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ১০:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার দেখা হয়েছে
- রফিকুল ইসলাম
জীবন যেন রঙের খেলা,
কখনো নীল, কখনো ধূসর,
কখনো রোদ্দুরের হাসি মেখে
কখনো মেঘে ভরে অন্তর।
কখনো পথের পাশে ফুটে
অচেনা কোনো ফুল,
কখনো আপন মানুষটিও
হয়ে যায় বড় ভুল।
সুখ আসে ভোরের শিশির হয়ে,
দুঃখ নামে বৃষ্টি,
দুটো মিলে জীবন আঁকে
অদৃশ্য এক সৃষ্টি।
কখনো রঙ ছড়িয়ে পড়ে
স্বপ্নের ক্যানভাসে,
কখনো সব রঙ মুছে যায়
নীরব দীর্ঘশ্বাসে।
তবু জীবন থামে না কখনো,
চলে আপন গতিতে,
হারানোরও রঙ যে আছে
জীবনেরই স্মৃতিতে।
তাই তো সুখকে আগলে রাখি,
দুঃখকেও দিই ঠাঁই—
সব রঙ মিলে জীবন সুন্দর,
একটি রঙে জীবন নাই।













