Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের কম্পন, ক্ষয়ক্ষতির কোনো খবর নেই

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৯ বার দেখা হয়েছে

সুরাইয়া খাতুন: সাতক্ষীরা, খুলনা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ৫ রিখটার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

গুগলের অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম প্রাথমিকভাবে ৪.৯ রিখটার স্কেল জানিয়েছে এবং আশাশুনি উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কম্পনের উৎস স্থাপন করা হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকায় কম্পন অনুভূত হলেও, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের কম্পন, ক্ষয়ক্ষতির কোনো খবর নেই

প্রকাশের সময় ১০:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬