শিরোনাম
ইরান ইসরায়েলের মধ্যাঞ্চলে নিক্ষেপ করেছে ১১টি ক্ষেপণাস্ত্র
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৫:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ৩১৩ বার দেখা হয়েছে
ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ইরান অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চলমান সংঘাতের শুরুর পর এটি ইসরায়েলের বিরুদ্ধে অন্যতম বড় হামলা বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সেনাবাহিনী জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র ‘প্রোটোকল অনুযায়ী’ জনশূন্য বা খোলা স্থানে আঘাত হানতে দেওয়া হয়েছে। হামলা দুই ধাপে চালানো হয়—প্রথমে ১০টি এবং পরে একটি ক্ষেপণাস্ত্র।
ইসরায়েলের জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনার পর দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক হামলাগুলোতে পূর্বে সাধারণত তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতো।
সূত্র: আল-জাজিরা
সম্পর্কিত





























