Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় অর্ধেক

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০১:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ৩৮ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কাঁচা তুলা আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় টেক্সটাইল মিলগুলোতে চাহিদা কমে যাওয়া এবং সামগ্রিক অর্থনৈতিক সংকটের প্রভাবেই এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

ভোমরা কাস্টম হাউজের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৮১৩ টন কাঁচা তুলা আমদানি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৫ কোটি ৯১ লাখ টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১ হাজার ৫৫৬ টন, যার মূল্য ছিল ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৭৪৩ টন।

বন্দরের তুলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী পরিতোষ কুমার জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে স্থানীয় টেক্সটাইল মিলগুলোতে তুলার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে আমদানিও কমেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও তুলার দাম কিছুটা নিম্নমুখী। ভারতীয় বাজারে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তুলার দাম প্রায় ২০ শতাংশ কমেছে। গত বছর প্রতি পাউন্ড তুলা যেখানে ১১৪ টাকায় বিক্রি হয়েছে, সেখানে বর্তমানে তা ৯৫ টাকায় নেমে এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত এক-দেড় বছর ধরে দেশের পোশাক ও সুতা উৎপাদনকারী শিল্প খাত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় কাঁচামাল হিসেবে তুলার চাহিদা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে আমদানির ওপর।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে প্রায় অর্ধেক

প্রকাশের সময় ০১:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬