ফরিদপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার শ্রী শ্রী কালিমাতা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির স্থানীয় ওয়ার্ড দলনেতা মো. আরিফুল ইসলাম। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ চন্দ্র দাস, আনসার ও ভিডিপির সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মো. আরিফুল ইসলাম পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা ও দর্শনার্থীদের যাতায়াতের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন। মো. আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য আনসার ও ভিডিপি এবং স্বেচ্ছাসেবকেরা প্রশাসনের পাশাপাশি দায়িত্ব পালন করছেন।” এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের আশ্বাস দেন।
শিরোনাম
দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপির ওয়ার্ড দলনেতা
-
সাহিত্যপাতা - প্রকাশের সময় ০৭:৪৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ২০ বার দেখা হয়েছে
সম্পর্কিত
আনসার-ভিডিপি
জনপ্রিয়




























