Dhaka বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় ক্যামেরা বিক্রি করলেন আলম

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৮৪ বার দেখা হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তুলে জীবিকা নির্বাহ করতেন আলম মিয়া। পর্যটকদের ছবি তুলে পাওয়া আয়েই চলত তাঁর সংসার। তবে চার মাস বয়সী কন্যা সুরাইয়া হামে আক্রান্ত হওয়ার পর বদলে যায় সবকিছু। শিশুটির চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটতে হয় তাঁকে। চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার খরচ সামলাতে গিয়ে একসময় জীবিকার একমাত্র অবলম্বন নিজের ক্যামেরাটিও বিক্রি করতে বাধ্য হন আলম। বর্তমানে তাঁর মেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের আইসিইউর ১৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছে। আলমের বাড়ি কক্সবাজারের ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। পরিবারের দাবি, শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে এখন তারা আর্থিক সংকটে পড়েছেন। ফটোসাংবাদিকদের সূত্রে জানা গেছে, বিষয়টি যাচাই–বাছাই করে নিশ্চিত হওয়ার পর আলমের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আলোকচিত্রী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

সহায়তা পাঠানোর জন্য আলম মিয়ার ব্যক্তিগত বিকাশ নম্বর দেওয়া হয়েছে: 01813830568

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় ক্যামেরা বিক্রি করলেন আলম

প্রকাশের সময় ০৬:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬