Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা বৃহস্পতিবার

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। ঈদকে ঘিরে সাতক্ষীরায় কোরবানির জন্য প্রায় ১ লাখ ১ হাজার পশু প্রস্তুত রয়েছে। জেলায় চাহিদার তুলনায় প্রায় ১৯ হাজার পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদফতর। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের সমন্বয়ে ঈদ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে ঈদের নামাজ, পশুর হাট ব্যবস্থাপনা এবং কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ (মুনজিতপুর) ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে পার্শ্ববর্তী মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ব্যানার প্রদর্শন করা হবে। এছাড়া ঈদের দিন দুপুরে হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদের আগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আজহার তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং ঈদের পর শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনাও রয়েছে। পৌর এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ টিম গঠন করা হয়েছে। ঈদের দিন সন্ধ্যা ৬টার মধ্যে সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নাগরিকদের ড্রেনে বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিন বা স্থানে ফেলার অনুরোধ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে তপন কুমার মন্ডল (কনজারভেনসী সুপারভাইজার: ০১৭২৯৮০৯৬৬৭) এবং মো. ইদ্রিস আলী (কনজারভেনসী ইন্সপেক্টর: ০১৭১৭২৪৮৩৮৩)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, এ বছর সাতক্ষীরায় মোট ১৩ হাজার ৪৩৯টি খামারে বাণিজ্যিকভাবে গবাদিপশু পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ হাজার ৭৩৫টি গরু, ৬৩ হাজার ১০৩টি ছাগল, ১৫৪টি মহিষ এবং ৬ হাজার ৮টি ভেড়া। জেলায় কোরবানির পশুর বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। গত বছরের তুলনায় এ বছর পশু উৎপাদন ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় খামারিরা শেষ মুহূর্তে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ঈদুল আজহা বৃহস্পতিবার

প্রকাশের সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬