Dhaka সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা

নজরুল বর্ষ’র কার্যক্রম শুরু ৩১ আগস্ট

আব্দুর রহমান
  • প্রকাশের সময় ০৯:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৬৪ বার দেখা হয়েছে

নজরুল বর্ষ

আগামী ৩১ আগস্ট সারা দেশে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’র কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, গত ২৩ মে ময়মনসিংহ ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। রবিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে তার অবদান অপরিসীম। নানা কারণে তার বিশাল সৃষ্টিকর্মের অনেক কিছুই এখনও যথাযথভাবে তুলে ধরা সম্ভব হয়নি। নজরুল বর্ষের মূল লক্ষ্য হলো তার সৃষ্টিকর্মকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কর্মসূচির রূপরেখা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে সংগীত, কবিতা, নাটক ও নৃত্য—এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের মনিটরিংয়ের আহ্বান জানান তিনি।

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা

নজরুল বর্ষ’র কার্যক্রম শুরু ৩১ আগস্ট

প্রকাশের সময় ০৯:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬