Dhaka শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্পৃশ্য মেঘের উপাখ্যান

‎রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৫ বার দেখা হয়েছে

শরৎ নেমেছে গ্রামে,
‎নদীর বুকে শাপলার উন্মোচন;
‎আকাশ যেন ধুয়ে রাখা কাঁচ—তীব্র, স্বচ্ছ।

‎মেঘ ভাসে কাশফুলের মলাটে, অস্পৃশ্য;
‎ঠিক তোমার স্মৃতির মতো, মনের অলিন্দে।

‎ভোরের শিশির রোদের ছোঁয়ায় মিলিয়ে যায় অলক্ষ্যে —
‎আমাদের ফুরিয়ে যাওয়া গল্পের মতো।

‎ডাকবাক্সে পড়ে আছে এক না-পাঠানো খাম,
‎ভেতরে শুষ্ক পাপড়ি,
‎মুছে গেছে সম্পর্কের তামাদি তারিখ।

‎তবু কেন ভাঙা চায়ের কাপে তোমার স্পর্শের আঙুল?
‎পুরনো রেকর্ডে সুর বাজলে ভ্রম হয়—
‎তুমি আছো, কোথাও না কোথাও।

‎সময় তো স্টেশনের শেষ ট্রেন,কারো জন্য থামে না;
‎আমি এক স্থবির যাত্রী, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একা।

‎তুমি ওপারে, আমি এপারে;
‎মাঝখানে এক টুকরো ছেঁড়া মানচিত্র।

‎সব পথ ঘরে ফেরে না,
‎কিছু পথ আজীবন শুধু পেছন পানে তাকায়।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

অস্পৃশ্য মেঘের উপাখ্যান

প্রকাশের সময় ১২:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

শরৎ নেমেছে গ্রামে,
‎নদীর বুকে শাপলার উন্মোচন;
‎আকাশ যেন ধুয়ে রাখা কাঁচ—তীব্র, স্বচ্ছ।

‎মেঘ ভাসে কাশফুলের মলাটে, অস্পৃশ্য;
‎ঠিক তোমার স্মৃতির মতো, মনের অলিন্দে।

‎ভোরের শিশির রোদের ছোঁয়ায় মিলিয়ে যায় অলক্ষ্যে —
‎আমাদের ফুরিয়ে যাওয়া গল্পের মতো।

‎ডাকবাক্সে পড়ে আছে এক না-পাঠানো খাম,
‎ভেতরে শুষ্ক পাপড়ি,
‎মুছে গেছে সম্পর্কের তামাদি তারিখ।

‎তবু কেন ভাঙা চায়ের কাপে তোমার স্পর্শের আঙুল?
‎পুরনো রেকর্ডে সুর বাজলে ভ্রম হয়—
‎তুমি আছো, কোথাও না কোথাও।

‎সময় তো স্টেশনের শেষ ট্রেন,কারো জন্য থামে না;
‎আমি এক স্থবির যাত্রী, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একা।

‎তুমি ওপারে, আমি এপারে;
‎মাঝখানে এক টুকরো ছেঁড়া মানচিত্র।

‎সব পথ ঘরে ফেরে না,
‎কিছু পথ আজীবন শুধু পেছন পানে তাকায়।