কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সেটআপ কার্যক্রম সম্পন্ন
- প্রকাশের সময় ০১:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার দেখা হয়েছে
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর নতুন সেটআপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার নিজস্ব কার্যালয়ে এ সেট আপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবীর পরিচালনায় এবং নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক ও বর্তমান শিল্পীগোষ্ঠীর সহকারী নির্বাহী পরিচালক মোঃ রহমাতুল্লাহ। সেট আপ প্রোগ্রামে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তোফায়েল আহমেদকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয় এবং সহকারী পরিচালক হিসেবে মনোনীত হন জিএসএম মানজুর নোমানী। নতুন নেতৃত্বের নাম ঘোষণার পর কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী উপস্থিত সকলের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাতক্ষীরার সুস্থ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের সার্বিক সাফল্য, অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমেই সেট আপ কার্যক্রমের সমাপ্তি ঘটে।



























