Dhaka শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্বিনের নিশা

‎রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৩ বার দেখা হয়েছে

‎আকাশ জুড়ে শুভ্র মেঘের খেয়ালি আনাগোনা,
‎ক্ষণিকে আঁধার, পরক্ষণেই রোদ্দুরের সোনা।

‎ঠিক যেমন তোমার চপল মায়ায় মাখানো হাসি,
‎তারই আড়ালে জমে আছে এই বিরহের রাশি।

শিউলি ঝরার আর্দ্র শব্দে কাটে নিঝুম রাতি,
‎ঝরে পড়া দলগুলো যেন একাকীত্বের সাথি।

স্মৃতির তরণী ভাসে আজ কাশবনের তীরে,
‎শূন্যতা কাঁদে শান্ত নদীর ব্যাকুল অববাহিকায় ফিরে।

‎নিলীমার নীলিমায় চেয়ে হৃত হিয়া খোঁজে দিশা,
‎কাটে না কিছুতেই এই একাকী আশ্বিনের নিশা।

মেঘেদের লুকোচুরি খেলায় মন হারায় কোন সুদূরে,
‎বিষাদ সিন্ধু উথলে ওঠে চেনা সে সুরের নূপুরে।

অঝোর ধারায় না হোক, আলতো কুয়াশার ছোঁয়ায়,
‎স্মৃতিরা ধোঁয়াশা হয়ে ওড়ে মৃদু বাতাসের হাওয়ায়।

প্রকৃতির এই শান্ত রূপেও বুকে চলে দহন,
‎তুমিহীন এই শরৎকাল যেন এক নীরব বহন।

‎তবুও আশার চাদর বুনি মেঘ-রোদের এই ক্ষণে,
‎যদি কভু ফেরো তুমি এই চাতকের অঙ্গনে।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

আশ্বিনের নিশা

প্রকাশের সময় ০১:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬