সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে দুই ডিলারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত দুই ডিলার হলেন মো. কামরুল ইসলাম ও আবুল কালাম। তাঁদের মধ্যে কামরুল ইসলাম ২৫ বস্তা এবং আবুল কালাম ৮ বস্তা সার বিক্রির কথা স্বীকার করেন বলে জানা গেছে। স্থানীয় লোকজনের হাতে বিষয়টি ধরা পড়ার পর সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সোহাগ মিলু কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। শনিবার (১৭ অক্টোবর) অভিযানে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে দুই ডিলারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শিরোনাম
সাতক্ষীরায় দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা
-
সাহিত্যপাতা - প্রকাশের সময় ০৮:১৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ২৩ বার দেখা হয়েছে
সম্পর্কিত
জনপ্রিয়



























