Dhaka সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত

সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

  • সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির (প্রস্তাবিত) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের পলাশপোল এলাকার রয়েল প্লাস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, ঐক্যই সংগঠনের মূল শক্তি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না। সংগঠনকে টিকিয়ে রাখতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এর কোনো বিকল্প নেই। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. শহিদুল্লাহ (ইএসএল), শেখ সাইদ আহমেদ রনজু, শফিউল আলম শফি, তরিকুল ইসলাম সাগর, শওকাত হোসেন বাবলু, আব্দুল জলিল ও হাজী রফিকুল ইসলাম। সভায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় প্রস্তাবিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিউল আলম শফি।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

দুর্নীতি দমনেই সরকারের সাফল্যের আসল পরীক্ষা

শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত

সাতক্ষীরায় ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

প্রকাশের সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬