Dhaka বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় ০৩:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সাতক্ষীরা পৌরসভাকে তামাকমুক্ত করতে এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলনকক্ষে পৌরসভা, বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, যুগের যাত্রী, মৃত্তিকা, সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা ও মৌমাছির যৌথ আয়োজনে এ সভা হয়। মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ফোকাল পার্সন মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম ও সহকারী লাইসেন্স কর্মকর্তা মো. রাহান আহমেদ।

স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। বক্তব্য দেন মৃত্তিকার নির্বাহী পরিচালক মো. আব্দুস সালাম, প্রভার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম এবং সুন্দরবন ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধি সুজিত কুমার নাথ, নাসরিন সুলতানা মৌ ও রত্না খাতুন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ, অকালমৃত্যু ও পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে নাগরিকদের সুরক্ষায় পৌরসভার কার্যকর ভূমিকা প্রয়োজন। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশিকা বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত তদারকি, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।

সভায় তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি নিয়ন্ত্রণ এবং কলেজ পর্যায়ে তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির স্থান চিহ্নিত করে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া পৌরসভা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির নিয়মিত সভা, তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা

প্রকাশের সময় ০৩:১৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬