Dhaka বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবন ও মোংলা বন্দরের উন্নয়নকাজ দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

DinajpurTV |

ঢাকা: সুন্দরবন সংরক্ষণ ও মোংলা বন্দরের উন্নয়নকাজ সরেজমিনে দেখতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই, সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ এবং মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শনই এ সফরের উদ্দেশ্য। এক দিনের সফর শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করবেন তিনি। সকাল ১০টায় আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে।

দুপুর পৌনে ১টায় নৌপথে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘বানৌজা মোংলা’য় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নভোজের পর দুপুর ১টা ৪৫ মিনিটে ঘাঁটির ওয়ার্ড রুমে পর্যালোচনা সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি এবং সাড়ে ৩টায় প্রস্তাবিত মোংলা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সুন্দরবন ও মোংলা বন্দরের উন্নয়নকাজ দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় ০৯:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬