Dhaka 11:07 am, Friday, 23 October 2026
[gtranslate]
প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না

শিক্ষকতা কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। শিক্ষকতা, ব্যবসা কিংবা অন্য পেশার পাশাপাশি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করলে পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। একই সঙ্গে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। সাংবাদিকতার স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও জড়িত।

প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায় বা প্রভাব বিস্তার করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে

প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতা করা যাবে না

প্রকাশ 08:12:02 pm, Wednesday, 21 October 2026