Dhaka 9:19 pm, Thursday, 22 October 2026
[gtranslate]

ডেঙ্গু প্রতিরোধে দেবহাটায় মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : 02:09:34 pm, Thursday, 22 October 2026
  • 3 Time View

‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত দেবহাটা’ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার দেবহাটায় মতবিনিময় সভা করেছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দেবহাটা সমিতির সহসভাপতি রিয়াজুল ইসলাম হাসার। সঞ্চালনা করেন ফেয়ার মিশনের পরিচালক আবদুল কাদের মহিউদ্দীন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও ফেয়ার মিশনের ঢাকা শাখার সভাপতি এবং বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও সুমন হোসেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলা জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ফুলের টবের ট্রে, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাংক ও সংরক্ষণপাত্র ঢেকে রাখতে হবে।

তাঁরা আরও বলেন, মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজন অনুযায়ী মশারি, মশা প্রতিরোধক ও লম্বা হাতার পোশাক ব্যবহার করতে হবে। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেন বক্তারা। সভা শেষে পারুলিয়া বাজারসহ বিভিন্ন বাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও ব্যানার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

ডেঙ্গু প্রতিরোধে দেবহাটায় মতবিনিময় সভা

Update Time : 02:09:34 pm, Thursday, 22 October 2026