বাংলাদেশ 9:58 pm, Sunday, 1 November 2026

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই গত দুই বছরের তুলনায় এবার অবনতি হয়েছে। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে রয়েছে ছাত্ররা। এ বছর ২ হাজার ২৮ জন ছাত্র এবং ১ হাজার ২২২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।

গত বছর ২০২৫ সালের আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

অর্থাৎ, ২০২৫ সালের তুলনায় এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৯১ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ১ হাজার ১৮ জন। ২০২৪ সালের তুলনায় পাসের হার কমেছে ৩১ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট।

যেভাবে জানা যাবে ফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC MAD 123457 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন

প্রকাশ 11:20:19 am, Saturday, 31 October 2026