- সুমন আলী
আমি ক্ষোভ আর দাম্ভিকতা নিয়ে বলি,
আমি নই তো কারও চরণের ধূলি।
আমি সাহসায় সরল, সাহসায় গরল,
আমি নই তো ফুলের কলি।।
আমি ঈর্ষা আর অবজ্ঞা নিয়ে বলি,
আমি নই তো কারও পকেটের থলি।
আমি তীব্রতা আর নিঃশঙ্কতা নিয়ে বলি,
আমি প্রয়োজনে ছিঁড়িব অন্যের গলার নলি।।
আমি বারংবার আমার কথাই বলি,
আমি নিজের জন্য অন্যকে করিব বলি।
আমি উপেক্ষা আর ঔদাসীন্য নিয়ে বলি,
আমি নিষ্ঠুর পথি।।
সুমন আলী 
























