- মাজহারুল ইসলাম
আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে পাঠশালা—
সমস্ত ঘর, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড!
গতকাল ছোট্ট শিশুর কাঁপা কাঁপা হাতে লেখা —
অ,,আ, ক, খ!
কত দিনের অক্লান্ত পরিশ্রমে—
শেখা কয়েকটা বর্ণ!
জলের সন্ধানে চারদিকে ছোটাছুটি,
পাশের নদী শুকিয়ে কাঠ হয়েছে!
জলের অভাবে সেও পুড়েছে,
বছর পাঁচেক আগে!
শিশুর চোখে জলের ধারা
কান্নার জলে, আগুন কী আর নেভে!
Reporter Name 
























