বাংলাদেশ 6:48 am, Friday, 6 November 2026

ভোমরা ঘুরে মানুষের সমস্যা শুনলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শুনেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। মতবিনিময়কালে ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, “কৃতি ছাত্র হাবিব আমার একেবারে নিজের সন্তানের মতো। প্রাণ দিয়ে আমি তাকে স্নেহ করি। সে আপনাদের যোগ্য একজন সন্তান। আপনারা তাকে লালন-পালন করবেন। ইনশাআল্লাহ, সে আপনাদের সোনার ফসল দেবে।” বিকেল সাড়ে ৪টায় ভোমরা স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে সংসদে প্রস্তাব দিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন বলে জানান। চলতি অর্থবছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। শ্রমিকদের সুপেয় পানির জন্য দুটি পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও ওয়াশ ব্লক নির্মাণ এবং বন্দরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের পাওনা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে মালিক সমিতি, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনে সংসদে বিষয়টি উত্থাপনের কথা জানান। এর আগে তিনি শাখরা-কোমরপুর এলাকার বেউলি ব্রিজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, সদর উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. মফিজুল রহমান এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

সাইবেরিয়ার বৈকাল হ্রদের গভীরে কী লুকিয়ে আছে?

ভোমরা ঘুরে মানুষের সমস্যা শুনলেন এমপি আব্দুল খালেক

প্রকাশ 09:38:02 pm, Thursday, 5 November 2026