Dhaka শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০২:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজের নেতৃত্বে রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সচেতনতাই পারে শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।

অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সহকারী কমিশনার মো. তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীনসহ জেলা প্রশাসন, পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধের উপায় তুলে ধরে বলেন, বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ও ফ্রিজের নিচে বা আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

পছন্দের চিকিৎসকের সিরিয়াল নিতে ক্লিক করুন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের সময় ০২:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬