বাংলাদেশ 8:59 pm, Sunday, 1 November 2026

এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, গত বছর এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।

এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে ২৭৬ জন।

এদিকে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ, সামগ্রিকভাবে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই এবার অবনতি হয়েছে।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ওই বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য সমন্বয় সভা অনুষ্ঠিত

এইচএসসি বিএম-ভোকেশনালে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে

প্রকাশ 11:22:15 am, Saturday, 31 October 2026