Dhaka বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ৬৯ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এতে বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, এলজিইডির সহকারী প্রকৌশলী তন্ময় আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবু, ট্রাফিক ইনসপেক্টর মশিউর রহমান, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ পাড়, ট্রাক মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় বাসটার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুবর রহমান ও অটোরিকশা ও অটো মালিক সমিতির সভাপতি জাহিদ হোসেন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, সকাল ৮টার আগে শহরে ট্রাক প্রবেশ নিষিদ্ধ থাকলেও অনেক চালক তা মানছেন না। শহরের সরু সড়ক, ফুটপাত দখল, বিভিন্ন এলাকায় যত্রতত্র বালি ফেলে রাখা এবং অতিরিক্ত ইজিবাইক ও মহেন্দ্র চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে।

বক্তারা আরও বলেন, বাস টার্মিনাল থেকে ছাড়ার পর বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী তোলাও যানজটের অন্যতম কারণ। ঈদকে সামনে রেখে পশুবাহী পিকআপ ও ট্রাকে ব্যানার লাগানো, যাত্রী পরিবহন বন্ধ, ফিটনেসবিহীন ও রুট পারমিট ছাড়া যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় মোবাইল কোর্ট পরিচালনা ও ভিজিল্যান্স টিম গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা

প্রকাশের সময় ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬