বাংলাদেশ 10:17 pm, Sunday, 15 November 2026

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

শায়খ আলী হুজাইফি

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি-কে। তিনি দীর্ঘদিন ধরে মসজিদে নববী-এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করেন।

সৌদি রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক মসজিদে নামিরাহ থেকে হজের মূল খুতবা প্রদান করবেন শায়খ হুজাইফি। বিশ্বের কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শুনতে পারবেন।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের প্রধান রোকন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে প্রতিবছর মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবার পর হাজিরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত মোনাজাতে মশগুল থাকেন। হাদিসে এসেছে, “আরাফায় অবস্থানই হলো হজ।”

শায়খ আলী হুজাইফি কে?

সুমিষ্ট ও ধীরস্থির কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত শায়খ আলী হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-কারন আল-মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮১ সালের রমজানে তিনি মসজিদুল হারাম-এ তারাবিহ নামাজে ইমামতি করেন। এছাড়া ১৯৮৭ সালে কুবা মসজিদ-এর ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

প্রতি বছরের মতো এবারও আরাফার ঐতিহাসিক খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ইসলামের দিকনির্দেশনা এ খুতবায় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

ভাঙা বাঁধে এখনো অরক্ষিত উপকূল

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

প্রকাশ 08:18:48 am, Tuesday, 19 May 2026