শিরোনাম
ভাবনার বাস্তবতা
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১২১ বার দেখা হয়েছে
- শহীদুল্লা হক ভূইয়া
মনটা আমার যা চায়
তা শুধু কল্পনার রাজ্যে
বিচরণ করে,
আবার যখন বাস্তবতা
হয়ে ওঠে তখন সেটা শুধুই
অতীতের সজীবতার রূপ
হয়ে বেঁচে থাকে।
কিন্তু বর্তমান বড়ই নির্মম
আর তখন আমি
উদাসীনতার গ্রাসে থাকি বন্দি,
অবশেষে ভবিষ্যতের অনুভবে এসে
আমি হই খুবই আশাবাদী।
কখন আমার স্বপ্ন
বাস্তবে রূপ নিবে,
আমাকে করবে পরিপূর্ণ
জীবনরূপী মানুষ।













