শিরোনাম
তোমারই কথা কয়
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৫:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৪৯ বার দেখা হয়েছে
আবুল খায়ের বুলবুল
এই পৃথিবীর পাখপাখালি
বৃক্ষরাজি সব
ভোর বিহান কি রাত্রি নিশি
নাম তোমারই রব।
ঐ যে সাগর নদি গিরি
যে যেখানে রয়
তাসবিহ মুখে জপতে কেনো
লাগে না কারো ভয়
আকাশ নীলে রঙের মেলা
তোমারই অনুভব।
ঘুম নির্ঘুমে কি নিঃশ্বাসে
নাম তোমারই লয়
ওঠলে জেগে ভোরে আবার
তোমারই কথা কয়।
মৌমাছি আর প্রজাপতি
মেলে যে ডানা
তোমারই নামে উড়তে গিয়ে
করে না বাহানা
তোমার প্রশংসা করে কেউ
হয়নি পরাভব।
























