শিরোনাম
বিরহ বিলাপ
আবুল খায়ের বুলবুল
- প্রকাশের সময় ০৬:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৮৫ বার দেখা হয়েছে
- আবুল খায়ের বুলবুল
আমার দু’চোখের আড়াল হয়ে
যত দূরে যেতে চাও যেও
কিন্তু এই কথা নিশ্চিত জেনে রেখো
মনের মুকুর থেকে
লুকোতো পারবে না কোথায়ও।এই নদী পাখি গিরি বন ফুল এবং
আকাশ থাকবে যতদিন
আমার প্রকৃতি থেকেও তুমি
লুকোতে পারবে না কোনদিন।হয়তোবা তারা ভরা মাধবী রাত
মিশে যাবে প্রভাতে
তবু এই হৃদয় থেকে পারবো না
পারবো না তোমাকে সরাতে।যেতে পারো যাও দূরে বহুদূরে
নিশ্চিত শব্দ জেনে রেখো পাশে
অপেক্ষার তাসবিহ গুনে
তোমাকে পাওয়ার আশে।।

























