Dhaka সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলায়ে

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৩:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৪৮ বার দেখা হয়েছে
  • কাজী তানভীর

জুলায়ের রাজপথে
পড়ে ছিলো শতে শতে
শহীদের লাশ,
বিপ্লবী জোয়ানেরা
ভাবছে না বাড়ি ফেরা
হোক্ কারাবাস।

এইভাবে বেঁচে থাকা
জীবনের মায়া রাখা
অহেতুক ফাউ,
হায়েনারা গুলি ছোড়ে
শহীদের লাশ পোড়ে
জ্বলে দাউদাউ!

খুন গুম রাহাজানি
হবে আর কতখানি
দেখে নিবে শেষ,
লড়ায়ের ময়দানে
স্বজাতির আহ্বানে
জান করে পেশ।

তখতের জোর কত
মেরে ফেলো পারো যত
জালিমের সায়,
দেশবাসী এক হয়ে
প্রাণ দিয়ে, শোক সয়ে
চুকিয়েছে দায়!

বহু ত্যাগ গ্লানি লয়ে
রক্তের বিনিময়ে
বিজয়ের সুখ,
আজাদীর যত আশা
বিদ্রোহী সেই ভাষা
আমরণ হোক্৷

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

জুলায়ে

প্রকাশের সময় ০৩:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • কাজী তানভীর

জুলায়ের রাজপথে
পড়ে ছিলো শতে শতে
শহীদের লাশ,
বিপ্লবী জোয়ানেরা
ভাবছে না বাড়ি ফেরা
হোক্ কারাবাস।

এইভাবে বেঁচে থাকা
জীবনের মায়া রাখা
অহেতুক ফাউ,
হায়েনারা গুলি ছোড়ে
শহীদের লাশ পোড়ে
জ্বলে দাউদাউ!

খুন গুম রাহাজানি
হবে আর কতখানি
দেখে নিবে শেষ,
লড়ায়ের ময়দানে
স্বজাতির আহ্বানে
জান করে পেশ।

তখতের জোর কত
মেরে ফেলো পারো যত
জালিমের সায়,
দেশবাসী এক হয়ে
প্রাণ দিয়ে, শোক সয়ে
চুকিয়েছে দায়!

বহু ত্যাগ গ্লানি লয়ে
রক্তের বিনিময়ে
বিজয়ের সুখ,
আজাদীর যত আশা
বিদ্রোহী সেই ভাষা
আমরণ হোক্৷